ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, এফিলিয়েট মার্কেটিং এর জন্য কোন নিশটা সবথেকে ভালো কাজ করে এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি?
কারণ আপনি মোটামুটি সব নিশ-ই ভালো কিছু করতে পারবেন যেটাকে বলা হয়ে থাকে সিক্স ফিগার অথবা সেভেন ফিগার ইনকাম।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনটেন্ট আর এখানেই আপনাকে সবথেকে বেশি সময়, শ্রম, অর্থ এবং কলাকৌশল বিনিয়োগ করতে হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে প্রতিনিয়ত কম্পিটিশন বৃদ্ধি পাচ্ছে এবং বাজার খুব কঠিন হয়ে যাচ্ছে তাই এই কঠিন পরিস্থিতিতে আপনাকে টিকে থাকতে হলে কনটেন্ট মার্কেটিং এর উপরে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে।
UGC - ইউজার জেনারেটেড কনটেন্ট যাকে বলা হয়, সেই টাইপের কনটেন্ট তৈরি করতে হবে তাহলে আপনি আপনার মার্কেটিং এর যে কোন নিশে সব থেকে ভালো কাজ করতে পারবেন।
আমি ব্যক্তিগতভাবে ঐ সমস্ত নিস গুলোকে সবথেকে বেশি প্রাধান্য দেই যেগুলো এভারগ্রীন অর্থাৎ যে সমস্ত নিস গুলোর কনটেন্ট বারবার পরিবর্তন হয় না, একবার কনটেন্ট তৈরি করলে বারবার কনটেন্ট পরিবর্তন করতে হয় না বা আপডেট করতে হয় না।
স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্ক হচ্ছে সবথেকে বড় ক্যাটাগরির নিস এর ভেতর থেকে সব থেকে কম কম্পিটিশনের নিস গুলোকে নিয়ে কাজ করা উচিত কারণ আপনি যখন এই নিশ গুলোর উপর কাজ করবেন পুরো পৃথিবী হবে আপনার বাজার।
শুরুতেই একদম মাইক্রো নিস নিয়ে কাজ করুন কিন্তু ব্র্যান্ডিং বা যখন ডোমেইন নাম নির্বাচন করবেন তখন ভবিষ্যতে বড় করা যায় এমন ডোমেইনকে নির্বাচন করবেন ওই নিস কে কেন্দ্র করে।
যেমন: স্বাস্থ্য > ইয়োগা > পাওয়ার ইয়োগা (এখানে পাওয়ার ইয়োগা হচ্ছে মাইক্রো নিস)
ধন্যবাদ।
0 Comments